আগামীকাল দেওয়া হচ্ছে শেখ কামাল স্বর্ণপদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবাহনীর প্রতিষ্ঠাতা শেখ কামালের ৬২তম জন্মবার্ষিকী আগামীকাল। কুড়ি বছর ধরে এই দিনে শেখ কামাল স্বর্ণপদক দিয়ে আসছে আবাহনী সমর্থক গোষ্ঠী। কাল বেলা সাড়ে তিনটায় ক্লাব প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।ক্লাবের সাবেক সভাপতি কোটায় এবার স্বর্ণপদক পাচ্ছেন ১৯৭৭-৭৮ সালে আবাহনীর সভাপতির দায়িত্ব পালন করা প্রয়াত মনসুর আহমেদ। সেরা পৃষ্ঠপোষক হিসেবে ক্লাবের পরিচালক কাজী নাবিল আহমেদ, সেরা সংগঠক হিসেবে ক্লাবেরই হকি কমিটির সহসভাপতি মুছা মিয়া, ফুটবলার মোহাম্মদ সুজন ও ক্রিকেটার ইমরুল কায়েস পাচ্ছেন এক ভরি ওজনের এই স্বর্ণপদক।