আগামীকাল মিনি ম্যারাথন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১ এপ্রিল দায়িত্ব নিয়েছে অ্যাথলেটিকসের নতুন অ্যাডহক কমিটি। দায়িত্ব নিয়ে এই কমিটি প্রথমবারের মতো আয়োজন করেছে মিনি ম্যারাথনের। আগামীকাল সকাল সাতটায় আর্মি স্টেডিয়ামে শুরু হবে এটি। শেষ হবে বঙ্গবন্ধু স্টেডিয়ামে। সারা দেশের জেলা ক্রীড়া সংস্থা, বিশ্ববিদ্যালয়, কলেজ, শিক্ষা বোর্ড ও বিভিন্ন সার্ভিসেস সংস্থার ৩০০ অ্যাথলেট অংশ নেবেন এবারের ম্যারাথনে। প্রতিযোগিতার পৃষ্ঠপোষক এনআরবি কমার্শিয়াল ব্যাংক।