আগামীকাল শুরু স্কুল হকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগরের আটটি স্কুল নিয়ে গত বছর হয়েছিল শহীদ স্মৃতি মহানগর স্কুল হকি। এবার স্কুলসংখ্যা বাড়ল আরও চারটি। চার গ্রুপে ১২টি স্কুল নিয়ে মওলানা ভাসানী স্টেডিয়ামে আগামীকাল শুরু হচ্ছে স্কুল হকি।চার গ্রুপের চার চ্যাম্পিয়ন দল খেলবে সেমিফাইনালে। তবে সেমিফাইনাল ও ফাইনালের সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ফ্যাশন হাউস অঞ্জনস। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দল ১৫ হাজার ও রানার্সআপ দল পাবে ১০ হাজার টাকা। প্রতি ম্যাচের সেরা খেলোয়াড়কে ক্রেস্টের পাশাপাশি দেওয়া হবে এক হাজার টাকা করে। তবে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় পাবে পাঁচ হাজার টাকা। কাল সংবাদ সম্মেলনে তথ্যগুলো জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ। উপস্থিত ছিলেন অঞ্জনসের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহীন আহমেদসহ অন্যরা।