আগুনেঘি...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা মানেই মাঠে ও মাঠের বাইরে প্রতিদ্বন্দ্বিতার উত্তাপ। আর সেই উত্তাপের আগুনে একটু বিতর্কের ঘি ঢেলে দেওয়া হলে তো কথাই নেই। সর্বোচ্চ ক্রীড়া আদালত (সিএএস) না বুঝেই সেই কাজটা করে ফেলেছেন! অপ্রাপ্তবয়স্ক খেলোয়াড় দলে নেওয়ার জন্য দলবদলে সামনের দুই মৌসুমে নিষেধাজ্ঞা পেয়েছে রিয়াল-অ্যাটলেটিকো। কিন্তু সিএএসের এক রায়ে রিয়ালের কয়েকজন তরুণকে খেলতে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। সেখানে জিদানের দুই ছেলেও আছে। এতেই খেপেছেন বার্সেলোনার সহসভাপতি জর্দি মেস্ত্রে। প্রশ্ন তুলেছেন, বার্সার নিষেধাজ্ঞার সময় কেন এমন অনুমতি দেওয়া হয়নি। মেস্ত্রে মনে করিয়ে দিয়েছেন, বার্সার একাডেমি লা মাসিয়া থেকেও তখন বেশ কয়েকজনকে খেলোয়াড়কে চলে যেতে হয়েছিল। মার্কা।