আগুয়েরোর প্রশ্ন মেসির জবাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রশ্ন করছেন সার্জিও আগুয়েরো, যেন পুরোদস্তুর সাংবাদিক। জবাব দিতে গিয়ে লিওনেল মেসি বোঝালেন রসবোধ কম নয় তাঁরও। আর্জেন্টাইন টেলিভিশনের একটি অনুষ্ঠানে দুই বন্ধু  ওয়েবসাইট
প্রশ্ন করছেন সার্জিও আগুয়েরো, যেন পুরোদস্তুর সাংবাদিক। জবাব দিতে গিয়ে লিওনেল মেসি বোঝালেন রসবোধ কম নয় তাঁরও। আর্জেন্টাইন টেলিভিশনের একটি অনুষ্ঠানে দুই বন্ধু ওয়েবসাইট

প্রথম চারটি প্রশ্নের খুব ভালোভাবে জবাব দিয়ে গেলেন লিওনেল মেসি। পাঁচ নম্বর প্রশ্নে এসে পড়লেন বিপদে।
ভবিষ্যতে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সিটা কে পাবে—থিয়াগো না বেঞ্জামিন?
প্রশ্নের ভেতরের মজাটা বুঝতে পারছেন না তো? যে দুজনের নাম বলা হলো তাদের পরিচয় আর প্রশ্নকর্তার নাম জেনে নিন। অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে।
থিয়াগো মেসির ছেলে। বেঞ্জামিনের বাবার নাম কুন আগুয়েরো, মেসির সবচেয়ে ভালো বন্ধুদের একজন এবং জাতীয় দলের সতীর্থ। প্রশ্নকর্তাও তিনিই।
বেচারা মেসি! প্রশ্ন শুনেই কিছুক্ষণ হাসলেন। অনেক ভেবেও কোনো জবাব দিতে না পেরে আগুয়েরোকে বললেন, ‘আমার পক্ষে সম্ভব নয় বলা। খুব কঠিন প্রশ্ন। তুমিই বলো।’
এবার আগুয়েরো নিজেই মাথা কুটলেন। শেষে বেশ কূটনৈতিক কায়দায় দুকূল রক্ষা করা জবাব দিলেন, ‘আচ্ছা দুজন মিলেই ১০ নম্বর জার্সি নেবে ওরা। একজন ১, অন্যজন ০।’
আর্জেন্টাইন টেলিভিশনে প্রচারিত অনুষ্ঠান ‘মুন্ডো লিও’তে এ রকম আরও অনেক মজা করেছেন দুই বন্ধু। গত মাসে আন্তর্জাতিক ম্যাচের বিরতিতে ধারণ করা অনুষ্ঠানটা মূলত মেসিকে নিয়ে। কিন্তু তাঁকে চমকে দেওয়ার জন্য শেষ দিকে হঠাৎ অতিথি করে নিয়ে আসা হয় আগুয়েরোকে। বিশ্বসেরা ফুটবলার বন্ধুকে সামনে পেয়েই আগুয়েরো যেন পুরোদস্তুর সাংবাদিক হয়ে উঠলেন। একের পর এক প্রশ্নবাণে জর্জরিত করলেন মেসিকে। অবশ্য মজা করেই সব প্রশ্নের উত্তর দিয়েছেন মেসিও।
প্লে-স্টেশনে কে ভালো খেলেন? প্রশ্নটা করে অবশ্য আগুয়েরো নিজেই জবাব দিয়েছেন, ‘আমি। কারণ আমি তোমাকে অনেকবার হারিয়েছি।’ বন্ধুর এই দাবির সঙ্গে অবশ্য পুরোপুরি একমত হতে পারেননি আর্জেন্টাইন অধিনায়ক। বললেন, ‘আমিও হারিয়েছি তোমাকে অনেকবার। দুজনই সমান।’
রুমমেট হিসেবে সবচেয়ে অগোছালো কে? এবার অবশ্য আর আগুয়েরোকে জবাব দিতে হয়নি। সঙ্গে সঙ্গেই জবাব দিয়েছেন মেসি—‘আগুয়েরো’! ওয়েবসাইট।