আগুয়েরোর বিদায়!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্বিতীয় পর্বে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। তবে ১ জুলাই সাও পাওলোর মাঠে আর্জেন্টাইন আক্রমণভাগে দেখা যাবে না সার্জিও আগুয়েরোকে। ঘানার বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচে ৩৫ মিনিটের মাথায় বাঁ ঊরুর মাংসপেশিতে চোট পাওয়ায় তাঁকে তুলে নেওয়া হয় মাঠ থেকে। চোটটা খুব গুরুতর না হলেও সুইজারল্যান্ড ম্যাচে আগুয়েরোকে পাওয়া যাচ্ছে না বলে নিশ্চিত করেছেন আর্জেন্টিনা দলের চিকিৎসক ডেনিয়েল মার্টিনেজ। ইয়াহু স্পোর্টস।