আগুয়েরো জাদুতে বাঁচল সিটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুরূহ কোণ থেকে সার্জিও আগুয়েরোর অবিশ্বাস্য এক গোল। ৭৮ মিনিটে আর্জেন্টাইন তারকার এই গোলেই কাল বাঁচল ম্যানচেস্টার সিটি। লিভারপুলের সঙ্গে ২-২ গোলে ড্র। সিটি হারেনি, তবে এই ড্রয়ে নগর প্রতিদ্বন্দ্বী ইউনাইটেডের চেয়ে ৯ পয়েন্ট পিছিয়ে পড়ল। দারুণ প্রতিদ্বন্দ্বিতার এই ম্যাচে প্রথম গোলটা করেছিল সিটিই। ২৩ মিনিটে এডিন জেকো এগিয়ে দেন দলকে। ছয় মিনিট পরেই বক্সের বাইরে থেকে করা ডেনিয়েল স্টারিজের গোলে সমতায় ফেরে লিভারপুল। এরপর ৭৩ মিনিটে আরেকটি দূরপাল্লার গোলে এগিয়ে যায় অল রেডরা। এবারের গোলটি অধিনায়ক স্টিভেন জেরার্ডের। এর ছয় মিনিট পরই আগুয়েরোর সেই গোল। এএফপি, রয়টার্স।