আগুয়েরো বনাম জিয়ান্নিনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠে তাঁর সময় ভালো যাচ্ছিল না। গ্রুপ পর্যায়ে তিন ম্যাচে গোল পাননি, শেষটিতে চোটের কারণে খেলতে পেরেছেন মাত্র ৩৮ মিনিট। বাজে ফর্ম, চোটের পর এখন মাঠের বাইরে সার্জিও আগুয়েরোকে লড়তে হচ্ছে ম্যারাডোনার মেয়ে জিয়ান্নিনার সঙ্গে। ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার আদালতে অভিযোগ করেছেন, তাঁর সাবেক স্ত্রী পাঁচ বছর বয়সী ছেলে বেনজামিনের সঙ্গে তাঁকে দেখা করতে দিচ্ছেন না গত বছর থেকে। জিয়ান্নিনা যদিও অস্বীকার করেছেন এই অভিযোগ, বলেছেন, যেসব ফোনকল এবং মুঠোফোন বার্তা তাঁর কাছে আছে, সেটা তাঁকে নির্দোষ প্রমাণ করবে। মাঠের আগুয়েরোর নিষ্প্রভতার রহস্য কি তাহলে এই? অাইএএনএস।