প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সময় কত দ্রুতই না সবকিছু ভুলিয়ে দেয়। একসময় মাথায় তুলে নিয়ে নাচানাচি করেছিলেন, এখন তাঁকেই কষে গালাগাল করছেন। বলা হচ্ছে, ডিয়েগো ম্যারাডোনা ও সার্জিও আগুয়েরোর কথা। ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার বিয়ে করেছিলেন ম্যারাডোনার মেয়ে জিয়ান্নিনাকে। কিন্তু বিয়েটা ঝুলে আছে সুতোর ওপর, দুজন আলাদা থাকছেন। এ জন্যই আগুয়েরোর ওপর ভীষণ খ্যাপা ম্যারাডোনা। ‘সে একটা কাপুরুষ, আমি ওর নামটাও মুখে আনতে চাই না’—বোঝাই যায় ম্যারাডোনার ক্ষোভ! হুমকি দিয়েছেন আগুয়েরোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার। ভাগ্য ভালো ম্যারাডোনা আর আর্জেন্টিনার কোচ নন, তাহলে আগুয়েরোর হয়তো বিশ্বকাপই খেলা হতো না! ওয়েবসাইট।