আগুয়েরোকে ভোলাবেন লাভেজ্জি!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরের ম্যাচটা আগুয়েরো খেলছেন না এটা জানা কথা। তাঁর জায়গায় কাল সুইজারল্যান্ডের বিপক্ষে এজেকিয়েল লাভেজ্জি খেলছেন, এটাও মোটামুটি নিশ্চিত। আর সে কারণে হঠাৎ করেই নাকি কোচ আলেসান্দ্রো সাবেলার বাড়তি মনোযোগ প্যারিস সেন্ট-জার্মেই স্ট্রাইকারের দিকে।
অনুশীলনে তাঁকে বাড়তি সময় দিচ্ছেন আর্জেটাইন কোচ। নাইজেরিয়ার বিপক্ষে বদলি হিসেবে নেমেই কোচের আস্থা কুড়িয়েছেন লাভেজ্জি। মূল দায়িত্ব মেসি-হিগুইয়েনের পাশে থেকে আক্রমণে শাণ দেওয়া হলেও ওই ম্যাচে নিচে নেমে মাঝমাঠকে সাহায্য করেছেন পিএসজি স্ট্রাইকার। সাবেলাও নাকি ছাত্রের এই প্রচেষ্টাতে দারুণ খুশি। এখন দেখা যাক, মাঠে নেমে সত্যিই আগুয়েরোকে ভুলিয়ে দিতে পারেন কিনা লাভেজ্জি। রয়টার্স।