আগুয়েরোর চোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্লাবের হয়ে সর্বশেষ ১১ ম্যাচে ১২ গোল করেছেন সার্জিও আগুয়েরো। ফর্মের তুঙ্গে থাকা এই আর্জেন্টাইন স্ট্রাইকারকে নিয়ে যখন লিগ শিরোপা পুনরুদ্ধারের স্বপ্ন দেখছে ম্যানচেস্টার সিটি, তখনই একটা দুঃসংবাদ শুনতে হলো তাদের। পায়ের পেশিতে চোট পাওয়ায় কমপক্ষে এক মাস মাঠের বাইরে থাকতে হচ্ছে আগুয়েরোকে। গত শনিবার আর্সেনাল ম্যাচে চোট পান আর্জেন্টাইন স্ট্রাইকার। লিগ কাপে লিস্টার সিটির মুখোমুখি আজ সিটি। এই ম্যাচের সংবাদ সম্মেলনে সিটির কোচ ম্যানুয়েল পেলেগ্রিনি দিয়েছেন আগুয়েরোর চোটের খবর, ‘আমার মনে হয় কমপক্ষে এক মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে। তার পেশিতে চোট। আসলে কত সপ্তাহ তাকে বিশ্রামে থাকতে হবে, সেটা চিকিৎসকেরাই বলতে পারবেন।’ এএফপি।