আগে থেকেই...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের মাটিতে বিশ্বকাপ। একটা মুহূর্তের জন্যও বাংলাদেশের খেলা মিস করা যাবে না। কিন্তু চাইলেই তো আর সব সময় খেলা দেখতে পারবেন না আপনি। বেরসিক বিদ্যুৎ যেকোনো মুহূর্তে খেলা দেখার বারোটা বাজিয়ে দিতে পারে। কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ক্রিকেটপ্রেমীরা তাই বিকল্প ব্যবস্থা করছে। বিদ্যুতের ওপর নির্ভরশীল না থেকে আগাম ব্যাটারি ভাড়া করতে শুরু করে দিয়েছে অনেকেই। পরে ব্যাটারি পাওয়া যায় কি যায় না এই ভয়ে ব্যাটারির ভাড়া করতে বেশি টাকা খরচ করতেও তারা রাজি। মুফতে ব্যাটারি সরবরাহকারী দোকানিরাও কামিয়ে নিচ্ছেন ভালোই।