আগে ‘৫০০’ পরে শিরোপা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক সপ্তাহে আগে বাল্যবন্ধু ফেরারকে হারিয়ে রাফায়েল নাদাল ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে জিতেছিলেন মন্টে কার্লো মাস্টার্সের টানা সপ্তম শিরোপা। গতকাল সেই ফেরারকে হারিয়েই ষষ্ঠবারের মতো বার্সেলোনা ওপেনের শিরোপা জিতলেন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান নাদাল। কাল ফাইনালে ফেরারকে হারালেন ৬-২, ৬-৪ গেমে।এর আগে সেমিফাইনালে ক্রোয়েশিয়ার ইভান দদিগকে হারিয়ে নাদাল নাম লেখান ইতিহাসের আরেকটি পাতায়। ইতিহাসের দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে স্পর্শ করেন ৫০০তম জয়ের মাইলফলক। পরশু সেমিফাইনালে দদিগের বিপক্ষে ৬-৩, ৬-২ গেমে জয়ই এনে দেয় এই আনন্দের উপলক্ষ।ইতিহাসের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ৫০০তম জয়ের রেকর্ডটি বিয়ন বোর্গের। সুইডিশ কিংবদন্তি এই মাইলফলক ছুঁয়েছিলেন ২৩ বছর ৭ মাস বয়সে। নাদাল ছুঁলেন ২৪ বছর ১০ মাস বয়সে। এএফপি।