আগেই চলে যাচ্ছেন ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরো এক বছরও বাংলাদেশ দলের সঙ্গে থাকা হলো না স্টুয়ার্ট লর। জাতীয় দলের চাকরি ছাড়ার পর অস্ট্রেলিয়ান এই কোচ পাকাপাকিভাবে ঢাকা ছাড়বেন ৫ মে।বিসিবির সঙ্গে স্টুয়ার্ট লর দুই বছরের চুক্তি শেষ হওয়ার কথা ২০১৩ সালের ৩০ জুন। কিন্তু এশিয়া কাপের পর ইংল্যান্ডে ছুটি কাটাতে গিয়ে এজেন্টের মাধ্যমে তিনি জানিয়ে দেন, চাকরিটা আর করতে চাইছেন না। এরপর ঢাকায় ফিরে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেন, পরিবারকে আরও বেশি সময় দিতে চান বলেই থাকা সম্ভব হচ্ছে না বাংলাদেশ দলের সঙ্গে। আগামী ৩০ জুন চুক্তির এক বছর পূর্ণ হলেই ফিরে যাবেন পরিবারের কাছে।ল হয়তো ৩০ জুন পর্যন্তই থাকতেন। কিন্তু থেকে কী করবেন? পাকিস্তান সফর হয়নি। ৩০ জুন পর্যন্তও বাংলাদেশ দলের কোনো আন্তর্জাতিক ক্রিকেট নেই। এ অবস্থায় বাংলাদেশে বসে না থেকে ঘরে ফিরে যাওয়াটাই ভালো মনে হচ্ছে লর কাছে। সে জন্যই বিসিবির কাছে ইচ্ছা পোষণ করেছিলেন আগে আগেই চলে যাওয়ার। বিসিবিও তাঁকে মুক্ত করে দিয়েছে ৩০ এপ্রিলের পরই। এপ্রিল পর্যন্ত বেতন নিয়ে তাই ৫ মে ঢাকা ছাড়বেন ল। ইংল্যান্ড থেকে পরিবার-পরিজন নিয়ে স্থায়ীভাবে আবাস গড়বেন অস্ট্রেলিয়ার ব্রিসবেনে।এদিকে নতুন কোচ খোঁজার কাজ শুরু করে দিয়েছে বিসিবি। কথাবার্তা চলছে তিন-চার জনের সঙ্গে।