আগেই জার্সি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্যারেথ বেল
গ্যারেথ বেল

তিনি কি আসছেন, এই প্রশ্নের চেয়ে কখন আসছেন, এই প্রশ্নটা তোলাই এখন সংগত। রিয়াল মাদ্রিদ যে এরই মধ্যে গ্যারেথ বেলের জার্সিও বিক্রি করা শুরু করে দিয়েছে! পরশু সবার চক্ষু চড়কগাছ, বেলের আসটা এখন চূড়ান্ত হয়নি, আর রিয়ালের ওয়েবসাইটে কিনা পাওয়া যাচ্ছে তাঁর জার্সি! বেশিক্ষণ পাওয়া যায়নি, দ্রুতই জার্সিটা উঠিয়ে নেওয়া হয়। কিন্তু মার্কা, এএস পত্রিকা ততক্ষণে এটা নিয়ে খবরই করে ফেলেছে। পরে অবশ্য রিয়াল ব্যাখ্যা করেছে কাজটা স্পনসর অ্যাডিডাসের, তাদের নয়। যাই হোক, জার্সি যখন বিক্রি হয়েছে, ‘বেল’ বাজল বলে! এএফপি।