প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইনাল শুরুর কয়েক ঘণ্টা আগে এটিপির ওয়েবসাইটে ঢুকে সবাই হতবাক! ২০১৩ ইউএস ওপেনে জয়ী হিসেবে রাফায়েল নাদালের নাম লেখা। অথচ নাদাল-জোকোভিচের কেউ তখনো কোর্টেই নামেননি। ভুলবশত হয়ে গেছে, সন্দেহ নেই। কিন্তু এ নিয়ে অন্তর্জালে বয়ে গেল বিদ্রূপ আর সমালোচনার ঝড়। টুইটারে তো একজন বলে দিলেন, নাদাল নাকি গুপ্তচর রেখেছেন এটিপির ওয়েবসাইটে কাজ করার জন্য! মজার ব্যাপার হচ্ছে, ভুল বুঝতে পেরে সরিয়ে নেওয়া নামটাই আবার কিছুক্ষণ পরে লিখতে হয়েছে এটিপির কর্তাদের। নাদালের হাতে তখন ইউএস ওপেনের ট্রফি। ওয়েবসাইট।