আগের চেয়েও তৈরি রোনালদো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মরণব্যাধি লিউকেমিয়ায় আক্রান্ত এই শিশু কাল কাছে পেল ক্রিস্টিয়ানো রোনালদোকে। মাদ্রিদে লিউকেমিয়া প্রতিরোধে সচেতনতামূলক এক অনুষ্ঠানে এসেছিলেন রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার  ওয়েবসাইট
মরণব্যাধি লিউকেমিয়ায় আক্রান্ত এই শিশু কাল কাছে পেল ক্রিস্টিয়ানো রোনালদোকে। মাদ্রিদে লিউকেমিয়া প্রতিরোধে সচেতনতামূলক এক অনুষ্ঠানে এসেছিলেন রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার ওয়েবসাইট

বারবার স্বপ্নভঙ্গের মুখোমুখি হতে কার ভালো লাগে? এক, দুইবার নয়, টানা চারবার। ব্যালন ডি’অর প্রতিবারই ফাঁকি দিয়ে গেছে ক্রিস্টিয়ানো রোনালদোকে। আরও একবার সময় ঘনিয়ে আসছে সেই পুরস্কারের। এবারও সবচেয়ে কাঙ্ক্ষিত পুরস্কারটা অধরা থেকে যাবে রোনালদোর?
সেটা হবে কি না, এখনই বলা যাচ্ছে না। তবে চারদিকে যেমন ‘রোনালদো, রোনালদো’ রব, তাতে হাওয়াটা এখন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ স্ট্রাইকারের দিকেই। ক্লাবের হয়ে তো দুর্দান্ত খেলছেনই, জাতীয় দলের জার্সি গায়েও রোনালদো যেন এখন ‘অন্য গ্রহের’। এবার রোনালদো কতটুকু আশাবাদী?
যেখানেই যাচ্ছেন উত্তর দিতে হচ্ছে এই প্রশ্নের। পরশু পর্তুগিজ একটা টিভি চ্যানেলকে বলে দিয়েছিলেন, ব্যালন ডি’অরের স্বপ্নে তিনি বিভোর নন। কাল স্প্যানিশ রেডিও স্টেশন কোপকেও বললেন একই কথা, ‘আমি ব্যালন ডি’অর নিয়ে খুব একটা ভাবছি না। আমি জানি এটা জানুয়ারিতে দেওয়া হবে। তবে এখনই বলতে পারছি না আমি সেখানে যাব কি না।’ গতবার পুরস্কার বিতরণী অনুষ্ঠানেই যাননি রোনালদো।
প্রশ্ন উঠেছিল, এখনই কি নিজের সেরা সময় কাটাচ্ছেন? রোনালদোর উত্তর শুনে লা লিগা ডিফেন্ডারদের শিড়দাঁড়া দিয়ে ভয়ের স্রোত নেমে যাওয়ার কথা, ‘আমি সবসময় মনে করি আমি আরও ভালো খেলতে পারব। হয়তো এটাই আমার ক্যারিয়ারের অন্যতম সেরা সময়। হয়তো আমি এমন একটা অবস্থায় আছি যেখানে পৌঁছানো কঠিন, কিন্তু সবসময় মনে করি আমি আরও উন্নতি করতে পারব। সবচেয়ে ভালো যেটা, আমি এখন আগের চেয়ে অনেক বেশি তৈরি।’
কিন্তু ক্যারিয়ারের বাকিটা কি রিয়ালেই কাটাবেন? ‘দার্শনিক’ রোনালদোর উত্তর শুনে রিয়াল সমর্থকেরা আশ্বস্ত হতে পারেন, ‘আমি ভবিষ্যৎ নিয়ে খুব একটা ভাবি না। বর্তমান নিয়ে ভাবতেই আমি বেশি পছন্দ করি। যখন সবকিছু ঠিকঠাক চলছে, তখন আপনি সুখী ও আরও বেশি অনুপ্রাণিত হবেন। ভবিষ্যৎ নিয়ে তখন আপনাকে খুব বেশি উদ্বিগ্ন হতে হবে না। কিন্তু সত্যি বলতে কি, আমি এখন এখানে থেকেই ক্যারিয়ার শেষ করতে চাই। কারণ এখানে আমি সুখে আছি।’
কোচ কার্লো আনচেলত্তি বলেছেন রোনালদো ‘অবিশ্বাস্য’ ফুটবল খেলছেন। ব্যালন ডি’অর তাঁরই পাওয়া উচিত। লিওনেল মেসি পর্যন্ত রোনালদোর প্রশংসা করেছেন। রোনালদো তো সপ্তম স্বর্গেই আছেন! এএফপি, ওয়েবসাইট।