আগের দুই লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৯৪ বিশ্বকাপআর্জেন্টিনা ২: ১ নাইজেরিয়া বিশ্বকাপে আবির্ভাবেই সবাইকে চমকে দিয়েছিল নাইজেরিয়া। নিজেদের প্রথম ম্যাচেই বুলগেরিয়াকে ৩-০ গোলে হারানোর পর আর্জেন্টিনার মুখোমুখি হয়েছিল। গ্রুপ পর্বের দ্বিতীয় এই ম্যাচেও মাত্র ৮ মিনিটেই সিয়াসিয়ার গোলে এগিয়ে গিয়েছিল সুপার ঈগলরা।কিন্তু ম্যারাডোনা-ক্যানিজিয়া-বাতিস্তুতার প্রবল প্রতাপে এই অগ্রগামিতা ধরে রাখতে পারেনি আফ্রিকান দলটি। নাইজেরিয়ার রক্ষণ ছত্রভঙ্গ করে ২১ মিনিটে খেলায় সমতা ফেরান ক্লদিও ক্যানিজিয়া। ৭ মিনিট পরই ম্যারাডোনার পাস থেকে দলের জয়সূচক গোল এনে দেন আবার সেই ক্যানিজিয়া।২০০২ বিশ্বকাপআর্জেন্টিনা ১: ০ নাইজেরিয়া সেবার বিশ্বকাপ শিরোপার সবচেয়ে বড় দাবিদার হয়ে জাপান-কোরিয়ায় গিয়েছিল আর্জেন্টিনা। মজার ব্যাপার, সেবারও বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচ ছিল নাইজেরিয়ার বিপক্ষে। আক্রমণের ঢেউ তুলেও গোলের দেখা পাচ্ছিল না আর্জেন্টিনা। আরিয়েল ওর্তেগার দুর্দান্ত শট ঠেকিয়ে দিয়েছিলেন নাইজেরিয়ান গোলরক্ষক। শেষ পর্যন্ত ভেরনের কর্নার থেকে মাথা ছুঁইয়ে ম্যাচের একমাত্র গোলটি করেছিলেন গ্যাব্রিয়েল বাতিস্তুতা। বিশ্বকাপে আর্জেন্টিনার ১০১তম গোল করে বাতিস্তুতা আর্জেন্টিনাকে ওই ম্যাচ জিতিয়েছিলেন ঠিকই; কিন্তু আর্জেন্টিনা শেষ পর্যন্ত ‘গ্রুপ অব ডেথ’ পার করে দ্বিতীয় পর্বে যেতে পারেনি। রবার্তো আয়ালার ইনজুরিতে ওই ম্যাচে অধিনায়কত্ব করেছিলেন হুয়ান সেবাস্টিয়ান ভেরন, ম্যাচের সেরা খেলোয়াড়ও তিনি। ভেরন তো আছেনই, সেই ম্যাচের ওয়াল্টার স্যামুয়েল আছেন এবার বিশ্বকাপে।