আগের পাঁচ লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্জেন্টিনা ২: ১ নাইজেরিয়া ২৫ জুন ১৯৯৪, বোস্টনপ্রথম ম্যাচটাই যেন ঠিক করে দিয়েছিল, এই দুই দলের ম্যাচ মানেই তুমুল প্রতিদ্বন্দ্বিতা। ১৯৯৪ বিশ্বকাপের গ্রুপ ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। বর্তমান কোচ স্যামসন সিয়াসিয়ার গোলে ৮ মিনিটেই এগিয়ে গিয়েছিল নাইজেরিয়া। ২১ মিনিটে গ্যাব্রিয়েল বাতিস্তুতার ফ্রি-কিক নাইজেরিয়ান গোলরক্ষক ফিরিয়ে দিলে ফিরতি বল জালে পাঠান ক্লদিও ক্যানিজিয়া। ৭ মিনিট পর ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেন সেই ক্যানিজিয়াই, এবার ডিয়েগো ম্যারাডোনার ফ্রি-কিক থেকে বল পেয়ে। আর্জেন্টিনার জার্সিতে এটাই ছিল ম্যারাডোনার শেষ ম্যাচ।আর্জেন্টিনা ০: ০ নাইজেরিয়া১০ জানুয়ারি ১৯৯৫, রিয়াদ৬ মাসের মধ্যেই আবার মুখোমুখি দুই দল, এবার সৌদি আরবে ৬ জাতির ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের (বর্তমানে কনফেডারেশনস কাপ) গ্রুপ পর্বে। নাইজেরিয়ার দলটি প্রায় একই থাকলেও বিশ্বকাপ বিপর্যয়ের পর প্রায় নতুন চেহারার দল নিয়ে নামে আর্জেন্টিনা। খেলার মান প্রত্যাশা ছুঁতে না পারলেও ম্যাচে প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজটা ঠিকই ছিল। তবে গোলমুখ খুলতে পারেনি কোনো দলই। তাতে ক্ষতি হয়নি আর্জেন্টিনার, সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে উঠে যায় ফাইনালে।আর্জেন্টিনা ১: ০ নাইজেরিয়া২ জুন ২০০২, ইবারাকি২০০২ বিশ্বকাপের সবচেয়ে ফেবারিট দল ছিল আর্জেন্টিনা। লাতিন আমেরিকার কঠিন বাছাইপর্বে শীর্ষে ছিল প্রতিদ্বন্দ্বীদের যোজন যোজন পেছনে ফেলে। এই ম্যাচের আগেও মনে হচ্ছিল পাত্তাই পাবে না নাইজেরিয়া। কিন্তু যথারীতি আর্জেন্টিনাকে বেগ পেতে হয় যথেষ্ট। শেষ পর্যন্ত ৬৩ মিনিটে গ্যাব্রিয়েল বাতিস্তুতার গোলে কষ্টার্জিত জয় নিয়ে মাঠ ছাড়ে মার্সেলো বিয়েলসার দল।আর্জেন্টিনা ১: ০ নাইজেরিয়া১২ জুন ২০১০, জোহানেসবার্গআবারও বিশ্বকাপ, আবারও দুই দলের মাঝে ব্যবধান মাত্র ১টি গোল। তবে স্কোরলাইনটা ভুলই বোঝাচ্ছে ম্যাচে কতটা দাপট ছিল আর্জেন্টিনার। ৬ মিনিটে গ্যাব্রিয়েল হাইঞ্জের গোলে আর্জেন্টিনার এগিয়ে যাওয়া, এরপর আক্রমণের পর আক্রমণে দিশেহারা নাইজেরিয়া। কিন্তু বাধার দেয়াল হয়ে দাঁড়ান সুপার ইগলস গোলরক্ষক ভিনসেন্ট এনাইয়ামা। আর একবারও জালে বল ঢুকতে দেননি তিনি। দলের হারের পরও তাই ম্যাচসেরা হয়েছিলেন এনাইয়ামা।আর্জেন্টিনা ১: ৪ নাইজেরিয়া১ জুন ২০১১, আবুজাপঞ্চমবারের চেষ্টায় আর্জেন্টিনাকে হারাতে পারে নাইজেরিয়া। যদিও আর্জেন্টিনা কোচ সার্জিও বাতিস্তা মাঠে নামিয়েছিলেন দ্বিতীয় সারির দল। তার পরও আর্জেন্টিনার বিপক্ষে বড় ব্যবধানের জয় সুপার ইগলদের জন্য অবশ্যই গর্বের ব্যাপার। আবুজা জাতীয় স্টেডিয়ামে ইকেচুকু উচের দুটির সঙ্গে ভিক্টর ওবিন্নার গোল প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে দেয় নাইজেরিয়াকে। ৫২ মিনিটে ব্যবধান আরও বাড়ান এমানুয়েল এমেনিকে। খেলা শেষের কয়েক সেকেন্ড আগে পেনাল্টি থেকে ব্যবধান কমান মাউরো বসেল্লি।