আঘাতে প্রাপ্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পা পিছলে ফ্লোরে পড়ে যাওয়ায় লাভ কী? প্রশ্নটা শুনে ভ্রু কুঁচকে যেতে পারে। কেউ ফ্লোরে পড়লে ব্যথা পাবে, শরীরের কোনো জায়গায় চোট-টোট পেতে পারে। লাভের প্রসঙ্গ কীভাবে আসে? সেটি আপনাকে বলবেন ইউজিনি বুশার। কানাডিয়ান টেনিস-কন্যা যে ফ্লোরে পড়েই কামিয়ে নিতে যাচ্ছেন ‘মিলিয়ন মিলিয়ন’ ডলার। ঘটনাটা গত বছরের ইউএস ওপেনের। লকার রুমে ভেজা ফ্লোরে পড়ে গিয়েছিলেন বুশার, মস্তিষ্কে আঘাত পাওয়ায় নামও প্রত্যাহার করে নেন এককের চতুর্থ রাউন্ডের আগে। কিন্তু এ ঘটনায় মামলা করেন যুক্তরাষ্ট্র টেনিস অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে। বুশারের আইনজীবীর হিসাব, ক্ষতিপূরণ বাবদ এখন ‘মিলিয়ন মিলিয়ন ডলার’ পাবেন কানাডিয়ান মেয়ে। এবারের ইউএস ওপেনে অবশ্য প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছেন বুশার। তবে দুঃখটা ভুলতে সম্ভবত সময় লাগবে না। রয়টার্স।