আঘাতের পুরস্কার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইংল্যান্ড স্পিনার গ্রায়েম সোয়ানকে পাঠিয়ে দিয়েছিলেন হাসপাতালে! মিলস আদতে গুন্ডা নন, মারামারি করেন না। সোয়ানকে এক্স-রে করতে হাসপাতালে পাঠিয়েছিলেন একটা বলের আঘাতে। বাঁহাতি পেসার মিলস ইংল্যান্ড দলের সঙ্গে একটা অনুশীলন ম্যাচে খেলছিলেন। সেখানেই তাঁর ধেয়ে আসা তীব্রগতির এক বল লাগে সোয়ানের বাহুতে। ভাগ্য ভালো, হাড়টাড়ে চিড় ধরেনি! তবে মিলস কিন্তু এই ‘অপকর্মের’ পুরস্কার পেয়ে গেছেন। আসন্ন অ্যাশেজের জন্য ইংল্যান্ডের অনুশীলনে সাহায্য করতে যাচ্ছেন অস্ট্রেলিয়ায়। অস্ট্রেলিয়ার দুই মিচেল—জনসন ও স্টার্ককে সামলানোর জন্য মিলসই এখন ভরসা কুকদের! কে জানে, সামনে হয়তো আরও বড় কিছুই অপেক্ষা করছে এসেক্সের এই পেসারের জন্য! ওয়েবসাইট।