আঙুল পুড়ে গেছে ওয়ার্নের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লেগস্পিনার শেন ওয়ার্নের ক্রিকেটে প্রত্যাবর্তনটা পিছিয়ে যেতে পারে। কারণ, রান্না করতে গিয়ে ডান হাতের আঙুল পুড়িয়ে ফেলেছেন তিনি। গতকাল টুইটারে এই খবর দিয়েছেন ওয়ার্ন নিজেই। সঙ্গে জুড়ে দিয়েছেন একটি ছবিও। যে ছবিতে দেখা যাচ্ছে তাঁর হাতের তিনটি আঙুলে ফোসকা পড়ে আছে। আগামী শনিবার অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি বিগ ব্যাশ ক্রিকেটে মেলবোর্ন স্টার্সের হয়ে মাঠে নামার কথা ছিল তাঁর। যদিও দলটির এক কর্মকর্তার আশা, ম্যাচের আগেই সুস্থ হয়ে যাবেন ওয়ার্ন। ওয়েবসাইট।