প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেলুদা, শার্লক হোমসরা রহস্যটা উদ্ধারের দায়িত্ব পেলে খুশি হতেন। জশ হ্যাজলউডের আঙুল-রহস্য! গত রোববার ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) ফেসবুক পেজ ২৬তম জন্মদিনে শুভেচ্ছা জানায় হ্যাজলউডকে। তাতে ব্যবহার করে পাকিস্তানের বিপক্ষে সিডনি টেস্টে অস্ট্রেলিয়ান পেসারের এলবিডব্লুর আবেদনের সময়কার একটি ছবি। কিন্তু ছবিতে হ্যাজলউডের ডান হাতের একটি আঙুল বেমালুম গায়েব! এটা কি তাহলে ফটোশপের কারসাজি? ফেলুদা-শার্লককে পাওয়া তো সম্ভব নয়, রহস্য ভেদ করতে তাই ফটোগ্রাফার ম্যাট কিংয়ের কাছে যাওয়া। তিনিও প্রথমে খুবই অবাক। পরে অবশ্য রহস্যের উত্তর খুঁজে পেয়েছেন। একটা মুহূর্তের অনেকগুলো ছবি গবেষণা করে জানিয়েছেন, সিএর ফেসবুক পেজের ছবিটিতে হ্যাজলউডের অনামিকা মিলে গেছে কনিষ্ঠ আঙুলের সঙ্গে! ক্রিকেট অস্ট্রেলিয়া।