আচরণবিধিতে সই করলেন শ্যুটাররা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্যুটিং ফেডারেশন খেলোয়াড়দের জন্য যে আচরণবিধি প্রণয়ন করেছে সেটি কার্যকর হলো গতকাল থেকে। নয় সিনিয়র শ্যুটিং তিনটি ধারা নিয়ে আপত্তি তুলে তা সংশোধনের দাবি করেছিল ফেডারেশনের কাছে। ওই তিন ধারার মধ্যে আছে ফেডারেশনের লিখিত অনুমতি ছাড়া কোনো শ্যুটার রেডিও-টিভির অনুষ্ঠানে যেতে পারবেন না। এ ছাড়া গণমাধ্যমের সঙ্গে কথা বলতে ফেডারেশনের অনুমতি লাগবে। এই ধারাগুলো মেনে নিয়ে কাল আচরণবিধিতে সই করেছেন ওই নয় খেলোয়াড়।