আছেন কাস্তিয়ো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত শনিবার মেক্সিকোর লুইস মন্তেসের বিশ্বকাপ স্বপ্ন খানখান হয়ে গেছে তাঁর এক গুরুতর ট্যাকেলেই। ইকুয়েডরের সেন্ট্রাল মিডফিল্ডার সেগুন্দো কাস্তিয়োর নিজের হাঁটুও ক্ষতবিক্ষত। এতটাই যে পুরোপুরি সেরে উঠতে সপ্তাহ তিনেক সময় লাগার কথা। কিন্তু তার পরও ইকুয়েডরের বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন কাস্তিয়ো। ৩২ বছর বয়সী অভিজ্ঞ এই মিডফিল্ডারকে ছাড়া ব্রাজিলে যাওয়ার সাহস করেননি কোচ রেইনালদো রুয়েদা। কাস্তিয়োকে নিয়ে যেহেতু শঙ্কা আছে, দলে সুযোগ পেয়েছেন ১৯ বছরের তরুণ মিডফিল্ডার কার্লোস গ্রুয়েজোও। রয়টার্স।