আছেন কেইসুকে হোন্ডা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজে একটা সময় যাচ্ছে কেইসুকে হোন্ডার। সিএসকেএ মস্কো থেকে জানুয়ারিতে এসি মিলানে যোগ দেওয়ার পর গোল করেছেন মাত্র একটি। তবে জাপানের কোচ আলবার্তো জাকেরনির আস্থা অটুটই আছে এই অ্যাটাকিং মিডফিল্ডারের ওপর। জাপানের বিশ্বকাপ দলে কোচ রেখেছেন তাঁকে। হোন্ডা ছাড়াও ইউরোপীয় লিগে খেলা আরও ১১ জনকে ডেকেছেন ২৩ সদস্যের বিশ্বকাপ দলে। ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার শিনজি কাগাওয়া, মেইঞ্জের ফরোয়ার্ড শিনজি ওকাজাকি, জে লিগের দল কাওয়াসাকি ফ্রন্টটেলের জোশিতো ওকুবো আছেন জাকেরনির দলে। কলম্বিয়া, আইভরিকোস্ট ও গ্রিসের গ্রুপে জাপান বিশ্বকাপ শুরু করবে ১৪ জুন, আইভরিকোস্টের সঙ্গে ম্যাচ দিয়ে। ওয়েবসাইট।