আছেন তাঁরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি, আঁতোয়ান গ্রিজমান...৯ জানুয়ারি জুরিখের হলঘরটা থাকবে তারা ঝলমলে। ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার ঘোষিত হবে সেদিন। তা হলঘরই যখন এত দ্যুতিময়, অনুষ্ঠান মঞ্চটা বাদ যাবে কেন! ফিফা নিশ্চিত করছে, মঞ্চেও থাকবেন দুই তারকা সঞ্চালক—ইভা লঙ্গোরিয়া ও মার্কো শেরিল। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে প্রাণ জাগানোর দায়িত্ব এই দুজনের কাঁধে। লাস্যময়ী ইভা বেশ পরিচিত নামই। অভিনেত্রী, চলচ্চিত্র পরিচালক, ব্যবসায়ী—অনেক পরিচয় তাঁর। তবে বেশি আলোচিত যুক্তরাষ্ট্রের বিখ্যাত ইংরেজি ধারাবাহিক ডেসপারেট হাউসওয়াইভস-এর জন্য। সঙ্গী শেরিলও কম যান না। ১০ বছর ‘পপ আইডল ও ব্রিটেন গট ট্যালেন্টে’র জার্মান সংস্করণের সঞ্চালনা করেছেন, সঞ্চালক ছিলেন ২০০৪ অলিম্পিক গেমসেও। ডেইলি মেইল।