আছেন পার্ক চু-ইয়াংও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্সেনাল থেকে ধারে সেল্টা ভিগো। পরের ঠিকানা ইংল্যান্ডের দ্বিতীয় বিভাগের দল ওয়াটফোর্ডে। বোঝাই যায় পার্ক চু-ইয়াংয়ের ক্যারিয়ার মধ্যগগন থেকে সরে গেছে অস্তের দিকে। তবে তাঁকে ছাড়া এখনো দক্ষিণ কোরিয়া জাতীয় দল ভাবা যায় না। তাঁকে রেখেই কাল ২৩ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেছেন দক্ষিণ কোরিয়ার কোচ হং মিয়ং বো। ২৮ বছর বয়সী পার্ক ছাড়াও ২০১০ বিশ্বকাপ খেলা আরও চারজন ঠাঁই পেয়েছেন দলে । আছেন ৩২ বছর বয়সী কোয়াক তে-হোয়াই। ঘরোয়া লিগে খেলা ছয়জনকে নিয়েছেন বো। অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেলেই দল গড়েছেন কোচ, ‘এটা তারুণ্যনির্ভর দলই, কিন্তু অভিজ্ঞতার কোনো কমতি নেই।’ দক্ষিণ কোরিয়ার গ্রুপসঙ্গী বেলজিয়াম, রাশিয়া ও আলজেরিয়া। এএফপি।