আছেন যুবরাজ, নেই পিটারসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার ইচ্ছা দুজনেরই। একজনের চাওয়া পূরণ হওয়ার পথে, আরেকজনের ইচ্ছার মৃত্যু। ক্যানসার চিকিৎসা শেষে দেশে ফেরার পর থেকেই আবার জাতীয় দলে ফেরার স্বপ্নে বিভোর যুবরাজ সিং। স্বপ্নপূরণের পথে এই অলরাউন্ডার পেরিয়েছেন প্রথম ধাপ। জায়গা পেয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের ৩০ সদস্যের প্রাথমিক দলে। ধারণামতোই ইংল্যান্ডের প্রাথমিক দলে নেই কেভিন পিটারসেন। ওয়ানডে নিজের ইচ্ছায় ছাড়লেও টি-টোয়েন্টি ছাড়তে হয়েছে বোর্ডের নীতির কারণে। কিন্তু কোনো উপায় বের করে বিশ্বকাপটা খেলার ইচ্ছার কথা বলেছেন বারবার। সেই ইচ্ছাকে পাত্তা দিলেন না ইংলিশ নির্বাচকেরা। ভারতীয় দলে নতুন মুখ দুজন—ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফরমার অম্বাতি রায়ডু ও কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে গত আইপিএলে নজরকাড়া ওপেনার মনদীপ সিং। ইংল্যান্ড দলে নতুন মুখ জো রুট ও স্টিভেন রুট। কাল প্রাথমিক দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডও। অস্ট্রেলিয়া দলে সবচেয়ে বড় চমক জেমস প্যাটিনসনের না-থাকা। জায়গা হয়নি অফ স্পিনার নাথান লায়নেরও। তিন বছর পর ফিরেছেন পেসার বেন লফলিন। নতুন মুখ ব্যাটসম্যান রব কুইনি। নিউজিল্যান্ড দলে ধারণামতোই জায়গা পাননি জেসি রাইডার। নতুন মুখ জর্জ ওয়ার্কার ও অ্যানারু কিচেন। ৩০ সদস্যের দল ১৫ সদস্যে নামিয়ে আনতে হবে ১৮ আগস্টের মধ্যে। ওয়েবসাইট।