আজ অস্ট্রেলিয়া যাবেন নাজমুল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাজমুল হোসেনের কথা শুনে চমকে যেতে হলো। কাল দুপুরে বিসিবি অফিসের বারান্দায় দাঁড়িয়ে বলছিলেন, ‘এখন কিছুটা নির্ভার লাগছে...।’বাঁ হাঁটুর অস্ত্রোপচার করাতে আজ সস্ত্রীক অস্ট্রেলিয়ার মেলবোর্নে যাবেন। কোথায় টেনশনে ভুগবেন তা না, যাত্রার আগের দিন নির্ভার লাগছে তাঁকে। সুস্থ হয়ে মাঠে ফেরার আশাটাই ভুলিয়ে দিচ্ছে তাঁর অস্ত্রোপচারের টেনশন।মেলবোর্নে বাংলাদেশের ক্রিকেটারদের পরিচিত বিশেষজ্ঞ চিকিৎসক ডেভিড ইয়াংই করবেন নাজমুলের অস্ত্রোপচার। সম্ভাব্য তারিখ ৬ জুন, তার আগে কিছু পরীক্ষা-নিরীক্ষা করে তিনি নিশ্চিত হবেন সমস্যাটা হাঁটুর মিনিসকাসে নাকি এসিএলে। নাজমুলই জানালেন, ‘মিনিসকাসে সমস্যা হলে হয়তো দুই-আড়াই মাসের মধ্যে সুস্থ হয়ে যাব। তবে এসিএলে সমস্যা হলে মাস ছয়েকও লেগে যেতে পারে।’তা লাগুক, সুস্থ হয়েই মাঠে ফিরতে চান নাজমুল।