আজ আইপিএল ফাইনাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় দল, না আইপিএল ফাইনাল? সুনীল নারাইন শেষ পর্যন্ত বেছে নিলেন দ্বিতীয়টিকেই। আর এটাই স্বস্তি নিয়ে এল কলকাতা নাইট রাইডার্স শিবিরে। আজ বেঙ্গালুরুতে নাইট রাইডার্স ও কিংস ইলেভেন পাঞ্জাবের ফাইনাল। দলের বোলিং তূণের সেরা তিরটি দেশের ডাকে সাড়া না দেওয়ায় উজ্জীবিত হয়েই মাঠে নামবে টানা আটটি ম্যাচ জিতে ফাইনালে ওঠা কলকাতা।
আজকের ফাইনালের লড়াইটা মূলত কলকাতার বোলারদের সঙ্গে পাঞ্জাবের ব্যাটসম্যানদের। সাকিব-নারাইনদের সঙ্গে শেবাগ, ম্যাক্সওয়েল, মিলারদের লড়াই। এই মৌসুমে দুদলের প্রথম তিনটি লড়াইয়ের দুটিতে জিতেছে কলকাতা। ওই তিন ম্যাচে মাত্র একটি ৫০ ছাড়ানো ইনিংস খেলেছেন এই মৌসুমে ৪০০ ছাড়ানো তিন পাঞ্জাব ব্যাটসম্যান শেবাগ, ম্যাক্সওয়েল ও মিলার। প্রথম শিরোপা পেতে পাঞ্জাব তাকিয়ে এই ত্রয়ীর দিকেই। ওয়েবসাইট।