আজ আত্মবিশ্বাসী বাংলাদেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম ম্যাচে ২-১ গোলে হার। ভারতের মতো দলের কাছে এমন হারে কোনো গ্লানি নেই। এটা যদিও ভারতের দ্বিতীয় সারির দল, তার পরও ভারত অনেক শক্তিশালী প্রতিপক্ষই বাংলাদেশের সামনে। বিকেএসপিতে বাংলাদেশ-ভারত তিন ম্যাচের আন্তর্জাতিক প্রীতি হকি সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ ভারত চাইবে তাদের শক্তি দেখাতে। সেই লক্ষ্য নিয়েই একই ভেন্যুতে স্বাগতিকদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচটা খেলবে ভারত।
অন্যদিকে প্রথম ম্যাচ থেকে পাওয়া আত্মবিশ্বাস কাজে লাগিয়ে নিজেদের আরও ভালোভাবে উপস্থাপন করতে চায় বাংলাদেশ। হারলেও ব্যবধান যেন অসম্মানজনক কিছু না হয়। ম্যাচটা নিয়ে বাংলাদেশ কোচ নাভিদ আলমের কথা, ‘প্রথম ম্যাচে যেসব সীমাবদ্ধতা ছিল আমাদের, সেসব কাটিয়ে উঠতে চাইব।’