আজ আবার টিকিট বিক্রি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টিকিট সংখ্যা যা-ই হোক, আবার শুরু হচ্ছে বিশ্বকাপের টিকিট বিক্রি। তবে সারা দেশে নয়, আজ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত টিকিট পাওয়া যাবে কেবল বিশ্বকাপ ও প্রস্তুতি ম্যাচের ভেন্যু ঢাকা, চট্টগ্রাম এবং নারায়ণগঞ্জের বুথগুলোয়।বিশ্বকাপের স্থানীয় আয়োজক কমিটি কাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশ-ভারত ও বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচের টিকিট আর নেই। তবে বাংলাদেশ-হল্যান্ড ম্যাচের গ্র্যান্ড স্ট্যান্ডের কিছু টিকিট এবং অন্য ম্যাচগুলোর ইন্টারন্যাশনাল হসপিটালিটি গ্যালারির কিছু টিকিট ওই তিন শহরে সিটি ও অগ্রণী ব্যাংকের নির্দিষ্ট শাখা থেকে সংগ্রহ করতে পারবে দর্শকেরা। পাওয়া যাবে চারটি অনুশীলন ম্যাচের টিকিটও।