আজ আবার মাঠে ফিরছে ফুটবল লিগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ গেমসের জন্য ঢাকায় প্রিমিয়ার ফুটবল লিগ স্থগিত ছিল ১১ এপ্রিল থেকে। গতকাল বাংলাদেশ গেমস শেষ হয়েছে, আজই আবার শুরু হচ্ছে ফুটবল লিগ। নানা কারণে বারবার স্থগিত হয়ে এই লিগের অন্য নাম হয়ে গেছে ‘বিরতি লিগ’। তবে শেষ আটটি ম্যাচে আর বিরতি পড়বে না বলে প্রতিশ্রুতি দিয়েছে বাফুফে। ১৪টি করে ম্যাচ শেষে ৩২ পয়েন্ট নিয়ে শীর্ষে শেখ রাসেল। সমান ম্যাচে আবাহনীর ২৯, শেখ জামালের ২৮। ম্যাচ বাকি দুটি করে। আজ বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিকেল পাঁচটায় খেলবে আবাহনী-বিজেএমসি, ফেনীতে মোহামেডান-সকার। ১ মে জামাল-রাসেল ম্যাচেই শিরোপা অনেকটা নির্ধারিত হয়ে যাবে। চ্যাম্পিয়ন হতে বাকি দুই ম্যাচে রাসেলের চাই চার পয়েন্ট।