লিগে এখন পর্যন্ত একটি ম্যাচও হারেনি মোহামেডান। সুপার ফাইভেও চলছে জয়রথ। প্রিমিয়ার হকি লিগে চ্যাম্পিয়ন হওয়ার পথে এগিয়ে সাদা-কালোরা। আজ চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে হারাতে পারলে শেষ বাধা হিসেবে থাকবে ঊষা। তবে ঊষা যদি আবাহনীর কাছে হারে, তাহলে শিরোপা জয় আরও সহজ হয়ে পড়বে মোহামেডানের সামনে।১২ ম্যাচে মোহামেডানের পয়েন্ট ৩৬। শিরোপার অন্যতম দাবিদার ঊষার পয়েন্ট ৩৩। তবে মোহামেডানের চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে থাকা আবাহনীর পক্ষে এবার শিরোপা জেতা বেশ কঠিন। নিজেদের কক্ষপথে রাখতে আজ জয়টা খুব দরকার আবাহনীর। এটি আকাশি নীলের জন্য প্রতিশোধের ম্যাচও। গত ক্লাব কাপের সেমিফাইনালে মোহামেডানকে হারালেও লিগের প্রথম পর্বে আবাহনী হেরে যায় মোহামেডানের কাছে।কাল দিনের একমাত্র ম্যাচে ঊষা ৪-০ গোলে হারিয়েছে সাধারণ বীমাকে। গোল করেছেন শাহবাজ আলী দুটি। কৌশিক ও ইমরান করেছেন একটি করে।আজকের খেলা: আবাহনী-মোহামেডান (বিকেল ৩-১৫ মি., হকি স্টেডিয়াম)