আজ আমি ‘ওয়েস্ট ইন্ডিজ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক দিন পর একদম নির্ভার হয়ে খেলা দেখব। যে খেলা দেখার সময় টেনশন থাকবে না, খুঁতখুঁতে চোখ নিয়ে কারও খেলা দেখতেও হবে না। আয়েশ করে স্রেফ একজন দর্শক হিসেবেই আজকের ম্যাচটা উপভোগ করতে চাই। তবে যদি জিজ্ঞেস করেন, এর চেয়ে বাংলাদেশের খেলা দেখার টেনশন নিতেই আমার ভালো লাগে কি না, আমি বলব, অবশ্যই!আমি আসলে বাংলাদেশের পাঁড় সমর্থক। এ কারণে কোনো দলের প্রতি আমার সে রকম কোনো আকর্ষণ নেই। তবে দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুবাদে কয়েকজনের সঙ্গে দোস্তি তো হয়ই। তাদের খেলা দেখতেও ভালো লাগে। একটা টান থাকে। আবার কিছু কিছু দল আছে, ক্রিকেটপ্রেমী সবারই চোখ টানে। পাকিস্তান সে রকমই একটা দল, ওয়েস্ট ইন্ডিজও।ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আবার তাদের ইতিহাস, রূপকথার মতো সব গল্প-টল্প মিলিয়ে অন্য রকম একটা আকর্ষণও তৈরি হয়। তা ছাড়া একেবারে নিরপেক্ষ দর্শক হয়ে খেলা দেখার মজাও নেই। একটা দলকে সমর্থন তো দিতেই হবে। আমি আজ ওয়েস্ট ইন্ডিজের সমর্থক। ওদের উঠে আসাটাও আমাকে মুগ্ধ করেছে। র্যাঙ্কিংয়ের নয়ে ছিল। অনেকেই ওদের এবার পাত্তাই দিচ্ছিল না। সেখান থেকে ওরা শেষ আটে।আজ দুর্দান্ত একটা ম্যাচ আশা করছি। দুই দলই আসলে শক্তির দিক দিয়ে সমান। মিলও আছে অনেক। দুই দলই ব্যাটিংটা ভালো করতে পারছে না। সেই ঘাটতি আবার পুষিয়ে দিচ্ছে বোলাররা। স্পিনের দিক দিয়ে পাকিস্তান হয়তো একটু এগিয়ে থাকছে, পেস আক্রমণে আমার চোখে এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ।শেষ পর্যন্ত ওয়ানডে ম্যাচের ভাগ্য কিন্তু এক-দুজন গড়ে দেয়। ওয়েস্ট ইন্ডিজের সে রকম খেলোয়াড় অনেকেই আছে। আমি চন্দরপলের বিরাট ভক্ত। তবে আজ আমার চোখ থাকবে ক্রিস গেইল আর কাইরন পোলার্ডের ওপর। আগেই বলেছি, আজ আমি স্রেফ দর্শক হিসেবে মাঠে ঢুকব। আর দর্শকদের পয়সা উশুল হয়ে যেতে পারে এ দুজনের পারফরম্যান্সেই। বিশ্বকাপে এখন পর্যন্ত গেইলের ‘গেইল’সুলভ ইনিংস দেখিনি। এর আগে একটা ৮০ রানের ইনিংস খেলেছে, যেটা ঠিক মারকুটে ছিল না। তবে আজ সে রকমই একটা ইনিংস আশা করছি। সত্যি বলি, আমার কাছে ওয়ানডেতে শেবাগের চেয়ে গেইলকেই বেশি ভয়ংকর মনে হয়।পাকিস্তানের ওরা আবার না ভেবে বসে, ওদের কারও খেলা আমার ভালো লাগে না। আফ্রিদি, রাজ্জাকদের মতো অলরাউন্ডার আমার খুব পছন্দের।