আজ আসছে আকসু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাজমুল হাসান জানিয়ে রেখেছিলেন আগেই। আইসিসির বার্ষিক সভা থেকেই ফিরে বিসিবি প্রধান বলেছিলেন, আবারও বাংলাদেশে আসবে আকসু। তদন্তের প্রয়োজনে আজ আবার আসছেন আকসুর এক সদস্য। বিভিন্ন সূত্র থেকে যা জানা গেছে তাতে নতুন কাউকে নয়, আকসু এবার জিজ্ঞাসাবাদ করবে পুরোনো দু-তিনজনকেই। তবে এটা নিশ্চিত, এ দফায়ও বিসিবির কাছে প্রতিবেদন জমা দেবে না আকসু।