আজ আসছে দক্ষিণ আফ্রিকার মেয়েরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়ারল্যান্ড থেকে ফিরেই আবার ব্যস্ত হয়ে পড়ছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। আগামী পরশু থেকেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে দক্ষিণ আফ্রিকা মহিলা দলের বিপক্ষে হোম সিরিজ। সিরিজের জন্য এরই মধ্যে অনুশীলন শুরু করে দিয়েছে সালমা খাতুনের দল।তিন ওয়ানডে আর তিন টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকার মেয়েরা ঢাকায় আসবে আজই। সিরিজের তিনটি ওয়ানডে হবে ৬, ৭ ও ৯ সেপ্টেম্বর। ১১, ১২ ও ১৪ সেপ্টেম্বর হবে সিরিজের তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। সব ম্যাচই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।