প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সবার আগে চলে আসছে পাকিস্তান। এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইটে আজ সকাল আটটায় ঢাকায় পৌঁছাবে দলটি।পাকিস্তান টুর্নামেন্ট শুরুর তিন দিন আগে চলে এলেও ভারত আসবে ১০ মার্চ ভোরে। তবে শ্রীলঙ্কা দল কবে আসবে, সে ব্যাপারে কালও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।পাকিস্তান দলের সঙ্গে দুটি পরিচিত মুখ খুঁজে পাবে বাংলাদেশের ক্রিকেট। দলের কোচ বাংলাদেশ দলের সাবেক কোচ ডেভ হোয়াটমোর, ফিল্ডিং কোচ হিসেবে আছেন বাংলাদেশেরই সাবেক ফিল্ডিং কোচ জুলিয়েন ফাউন্টেন। এশিয়া কাপ দিয়েই পাকিস্তান দলে কাজ শুরু হচ্ছে এই জুটির।১১ মার্চ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দিয়ে শুরু হবে এশিয়া কাপ। ফাইনাল ২২ মার্চ। দিবারাত্রির এই টুর্নামেন্টের টিকিট বিক্রি এরই মধ্যে শুরু হয়ে গেছে।