আজ আসছেন কোটান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাধীনতা কাপ শুরুর পর হঠাৎ দ্রাগো মমিচকে নিয়ে আসে আবাহনী। কিন্তু দুটি ম্যাচ না যেতেই স্ত্রীর অসুস্থতার কথা বলে দেশে ফিরে যান এই সার্বিয়ান কোচ। আর ফেরেননি, এমনকি আবাহনীর সঙ্গে যোগাযোগও নাকি আর করেননি। আকাশি নীলেরা তাই বিকল্প কোচ খুঁজে নিয়েছে। তিনি আর কেউ নন—আবাহনীর গতবারের কোচ জর্জ কোটান। ২০০৩ সালে বাংলাদেশ জাতীয় দলকে সাফ চ্যাম্পিয়ন করা এই অস্ট্রিয়ান কোচের আজ ঢাকায় আসার কথা। কাল আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাশ রুপু বলছিলেন, ‘কোটানকে আবারও আনছি আমরা। আপাতত ছয় মাসের চুক্তি।’