আজ আসছেন জার্গেনসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেন জার্গেনসেন ৩০ এপ্রিল (গতকাল) রাতে ঢাকায় ফিরবেন বলে জানিয়েছিলেন বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান আকরাম খান। কিন্তু কাল দুপুরে জানা গেল রাতে আসছেন না বাংলাদেশ কোচ। আসবেন আজ দুপুরে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে নিজ দেশ অস্ট্রেলিয়ায় ছুটি কাটাতে যাওয়া জার্গেনসেনের প্রথমে ফেরার কথা ছিল ২৭ এপ্রিল। কিন্তু ওই দিন না ফিরে পরদিন পাঠানো এক ই-মেইলে পদত্যাগেরই ঘোষণা দিয়ে বসেন কোচ। সঙ্গে বলেছেন, বিসিবি চাইলে আগামী মাসের ভারত সিরিজ পর্যন্ত কাজ করতে রাজি আছেন তিনি।
আকরাম খানকে পাঠানো পদত্যাগপত্রে জার্গেনসেন জানান, তিনি ঢাকায় ফিরবেন এ সপ্তাহের শেষ দিকে। তারিখটা ৩০ এপ্রিল বলেই জানিয়েছিল বোর্ড। কিন্তু এখন তা ১ মে (আজ) হয়ে যাওয়ার কারণ কী? আকরাম খানের অনুমিত ব্যাখ্যা, ‘আসার তারিখটা সম্ভবত এক দিন পিছিয়েছেন জার্গেনসেন।’
ওদিকে চিকিৎসার জন্য বিসিবি সভাপতি নাজমুল হাসান আছেন সিঙ্গাপুরে। তাঁর দেশে ফেরার তারিখ কাল রাত পর্যন্ত পরিষ্কারভাবে জানা যায়নি। তবে একটি সূত্রের খবর, আজ-কালের মধ্যেই দেশে ফিরবেন সভাপতি। জার্গেনসেন পদত্যাগ করলেও সেটি গৃহীত হবে, নাকি কোচকে থেকে যাওয়ার অনুরোধ জানাবে বিসিবি—নাজমুল হাসান দেশে ফেরার পরই এ ব্যাপারে সিদ্ধান্ত হওয়ার কথা।