আজ আসছেন টার্নার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ান কোচ রস টার্নার। জিপি-বিসিবি জাতীয় ক্রিকেট একাডেমির ম্যানেজার কাম প্রধান কোচের দায়িত্ব নেবেন তিনি। ক্রিকেটার হিসেবে বলার মতো ক্যারিয়ার ছিল না, তবে টার্নারের আছে প্রায় ২০ বছরের কোচিং অভিজ্ঞতা। ১৯৯২ সালে সেন্ট্রাল ডিস্ট্রিক্ট ক্রিকেট ক্লাবের কোচ হিসেবে কোচিং ক্যারিয়ার শুরু। এরপর কোচিং করিয়েছেন বিভিন্ন রাজ্য ও বয়সভিত্তিক দলকে।২০০৫ থেকে ২০১০ পর্যন্ত কাজ করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট পোগ্রামের ম্যানেজার হিসেবে। টার্নারের সঙ্গে প্রাথমিক চুক্তি হয়েছে দুই বছরের। দক্ষিণ আফ্রিকা একাডেমি দলের বিপক্ষে সিরিজ দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে তাঁর দায়িত্ব। দুটি চার দিনের, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে আগামী পরশু ঢাকায় আসছে দক্ষিণ আফ্রিকা একাডেমি দল।