আজ আসছেন রিচার্ড ম্যাকিন্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিসিবি একাডেমির প্রধান কোচের দায়িত্ব নিতে আজ রাতে ঢাকায় পৌঁছাবেন অস্ট্রেলিয়ান কোচ রিচার্ড ম্যাকিন্স। আপাতত দুই বছরের জন্য তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।শুধু একাডেমি দল নয়, ম্যাকিন্সের কার্যপরিধিতে থাকবে বিসিবির অন্য ডেভেলপমেন্ট প্রোগ্রাম এবং বয়সভিত্তিক দলগুলোও। এ ছাড়া মহিলা দলের ক্রিকেটারদের অনুশীলনেও হয়তো পরামর্শক হিসেবে দেখা যাবে তাঁকে।এর আগে ২০০৩-০৪ সালে বিসিবি হাইপারফরম্যান্স ইউনিটের কোচ ছিলেন ম্যাকিন্স। আজকের সাকিব-মুশফিকদের শুরুও তাঁর হাত ধরেই। এবারও সুযোগ পেলে নতুন করে শুরু করতে চাইবেন হাইপারফরম্যান্স ইউনিটের কার্যক্রম, গত মাসে বিসিবির সঙ্গে চূড়ান্ত কথাবার্তা বলতে এসে ম্যাকিন্সই জানিয়েছিলেন ইচ্ছাটা।