আজ ইংল্যান্ড যাচ্ছেন তামিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিসা হয়ে গেছে আগেই। আজ সকালে ইংল্যান্ডে রওনা হচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলের সহ-অধিনায়ক তামিম ইকবাল।ইংলিশ কাউন্টির ফ্রেন্ডস টি-টোয়েন্টিতে তামিম ইকবাল খেলবেন নটিংহ্যামশায়ারে। চুক্তিকালীন সময়ে তামিম ম্যাচ পাবেন সাতটি। এর মধ্যে প্রথম ম্যাচটি ১ জুলাই, ডার্বিশায়ারের বিপক্ষে। ১৫ জুলাই শেষ ম্যাচ বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের দল উস্টারশায়ারের বিপক্ষে। উস্টারের বিপক্ষে ৫ জুলাই প্রথম ম্যাচটিও খেলবেন তামিম।সাকিব-তামিম দুজনেরই দেশে ফেরার কথা ১৭ জুলাই।