আজ ইমরানের সঙ্গে বসছেন আশরাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দায়িত্ব বুঝে পেয়েই কাজ শুরু করে দিয়েছেন জাকা আশরাফ। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নতুন প্রধান তাঁর প্রথম কাজ হিসেবে সাবেক ক্রিকেটারদের সঙ্গে বসার পরিকল্পনা করেছেন। সবার আগে বসবেন যোগ্যতম মানুষটার সঙ্গেই—ইমরান খান। এরপর কথা বলবেন বাকিদের সঙ্গে।লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম দেখতে এসে আশরাফ বলেছেন, ‘আমার মূল লক্ষ্য হবে পাকিস্তানি ক্রিকেটের হারানো গৌরব ফিরিয়ে আনা। মাত্রই কাজ শুরু করলাম। থিতু হতে দুই থেকে তিন মাস সময় লাগবে। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে এই সময়টায় আমি পাকিস্তানের ক্রিকেট পদ্ধতি পর্যবেক্ষণ করব। এর ফাঁকে আমার ইচ্ছা পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটারদের সঙ্গে বসার। ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটে করণীয় ঠিক করতে ওদের পরামর্শ শুনব। ৩০ অক্টোবর (আজ) ইমরান খানের সঙ্গে বসার কথা আছে আমার।’তাঁর পূর্বসূরির আমলে পাকিস্তানের ক্রিকেটে অনেক ধরনের ক্ষতি হয়েছে। দুর্নীতি, ম্যাচ পাতানো—এসবের বিরুদ্ধে হুঁশিয়ারি আগেও উচ্চারণ করেছেন। আশরাফ এবার জানালেন, পাকিস্তানে ফিরিয়ে আনা হবে আন্তর্জাতিক ক্রিকেটও। শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তানে কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি। ‘ফেরা’র পর্ব অবশ্য শুরু হয়ে গেছে এরই মধ্যে। অবসর থেকে ফিরেছেন শহীদ আফ্রিদি। তাঁকে স্বাগত জানিয়ে আশরাফ বলেছেন, দলকে আফ্রিদির এখনো অনেক কিছু দেওয়ার আছে। ওয়েবসাইট।