আজ এসপিএলের ফাইনালে এইচপি-ডেল

স্মার্ট প্রিমিয়ার ক্রিকেট লিগের (এসপিএল) ফাইনালে আজ সন্ধ্যা সোয়া ছয়টায় মুখোমুখি হচ্ছে দেশে প্রযুক্তি পণ্যের ব্র্যান্ড এইচপি বনাম ডেল। কলাবাগান ক্রীড়াচক্র মাঠে চলমান এই টুর্নামেন্ট শু হয়েছিল গত ৩ মার্চ।
আজ রাত নয়টায় ডাক, টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের মধ্যে পুরষ্কার তুলে দেবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তফা জব্বার।
স্মার্ট টেকনোলজিস আয়োজিত এই ক্রিকেট আসরে গতকাল দুটি সেমিফাইনাল হয়েছে। প্রথম সেমিফাইনালে গিগাবাইটকে ৭০ রানের ব্যবধানে হারিয়ে এইচপি ফাইনাল নিশ্চিত করে এবং দ্বিতীয় সেমিফাইনালে টুইনমসকে ৭ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ডেল।
এইচপি, ডেল, তোশিবা, স্যামসাং, রিকো, অ্যাভিরা, গিগাবাইট ও টুইনমস এই আটটি দল টুর্নামেন্টে অংশ নিয়েছে।