আজ কেকেআরের প্রতিপক্ষ সমারসেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১২১ রানের পুঁজি নিয়েও পরশু অকল্যান্ড এইসেসকে ২ রানে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আজ সমারসেটকে হারাতে পারলেই মূল পর্ব নিশ্চিত। হারলেও সুযোগ থাকবে সেরা তৃতীয় হয়ে মূল পর্বে যাওয়ার। কাল লিস্টারশায়ারকে হারিয়ে মূল পর্ব নিশ্চিত করেছে ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাগো। কলকাতার জয়ের ম্যাচটি খুব একটা ভালো কাটেনি সাকিব আল হাসানের। ৬ নম্বরে ব্যাট করতে নেমে রানআউট হয়েছেন ৭ বলে ৪ রান করে। ২ ওভারে মাত্র ১১ রান দেওয়ার পরও আর বোলিং পাননি। ওয়েবসাইট।