আজ কয় গোল?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম তিন ম্যাচই জিতে এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কাপ হকির ফাইনাল আগেই নিশ্চিত করেছে বাংলাদেশ। মওলানা ভাসানী স্টেডিয়ামে আজ বেলা দুইটায় শ্রীলঙ্কার সঙ্গে শেষ ম্যাচটা তাই আনুষ্ঠানিকতারই।
তিন ম্যাচে বাংলাদেশ করেছে ২৪ গোল। চীনা তাইপে ৭-০, থাইল্যান্ড ১০-০ ও ওমানের সঙ্গে ৭-০। এখন পর্যন্ত বিপক্ষে একটি গোলও হয়নি। সেই আত্মবিশ্বাস থেকে আজও জয় ছাড়া অন্য কিছু ভাবছে না খেলোয়াড়েরা। দেখা যাক, আজ কয় গোল করে স্বাগতিক দল?