আজ খেলছেন সাকিব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চ্যাম্পিয়নস লিগে আজ কলকাতা নাইট রাইডার্সের পক্ষে মাঠে নামছেন সাকিব আল হাসান। অস্ট্রেলিয়ান পেসার ব্রেট লির পরিবর্তে প্রথম একাদশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। নিউজিল্যান্ডের দল অকল্যান্ডের বিপক্ষে শুরুতেই টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কলকাতার অধিনায়ক গৌতম গম্ভীর।নিজেদের প্রথম ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে ৫২ রানের হার দিয়ে এবারের টি-টোয়েন্টি চ্যাম্পিয়নস লিগ শুরু করেছিল আইপিএল শিরোপাজয়ী কলকাতা নাইট রাইডার্স। সেই ম্যাচে জয়ের জন্য ১৬১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কলকাতার ইনিংস শেষ হয়েছিল মাত্র ১০৮ রানে।