আজ চ্যানেল নাইনে ক্রীড়া পুরস্কার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই দিনটির জন্য চাতক পাখির মতো অপেক্ষায় থাকেন সবাই। যেদিন একই ছাদের নিচে একত্র হয় বাংলাদেশের ক্রীড়াঙ্গন। অতীত-বর্তমান-ভবিষ্যৎ মিলেমিশে হয় একাকার। বর্ষসেরা পুরস্কার? ও তো ‘অজুহাত’! রূপচাঁদা-প্রথম আলোর এ আয়োজন যে সাবেকদের সম্মানিত করার, বর্তমানের কীর্তি বর্ণনার, ভবিষ্যৎকে অনুপ্রেরণা দেওয়ার উপলক্ষ। আমন্ত্রিত অতিথিদের মধ্যে সীমাবদ্ধ এ অনুষ্ঠানের অংশ হতে পারবেন আপনিও। আজ রাত ৮টায় এই অনুষ্ঠানের নির্বাচিত অংশ দেখা যাবে চ্যানেল নাইনে।